কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২ আগস্ট, ২০২১ এ ০৬:০৭ PM

স্কাউটিং এর প্রয়োজনীয়তা

কন্টেন্ট: পাতা

স্কাউটিং কী??

স্কাউটিং এমন একটি আন্তর্জাতিক, শিক্ষামূলক ও অরাজনৈতিক আন্দোলন- যার মাধ্যমে শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান দান করে সুনাগরিক হওয়ার যোগ্য করে গড়ে তোলে।

আপনি কেন স্কাউটিং করবেন??

স্কাউটিং ছেলে মেয়েদের নিয়মানুবর্তী হতে সাহায্য করে।
স্কাউটিং ছেলে মেয়েদের চরিত্র গঠনে সহায়তা করে।
স্কাউটিং ছেলেমেয়েদের সদা সত্যবাদী হওয়ার শিক্ষা দেয়।
স্কাউটিং ছেলে মেয়েদের চৌকস হতে সাহায্য করে।
স্কাউটিং বিশ্বভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুযোগ সৃষ্টির মাধ্যমে উদারতার শিক্ষা দেয়।
স্কাউটিং ছেলে মেয়েদের জীবনমুখী শিক্ষা দেয়
স্কাউটিং ছেলে মেয়েদের আত্মনির্ভরশীল করে।
স্কাউটিং ছেলে মেয়েদের কর্মঠ করে গড়ে তোলে এবং শ্রমের মর্যাদা শেখায়।
স্কাউটিং ছেলে মেয়েদের শরীর মন সুস্থ্য সবল রাখতে সহযোগীতা করে।
স্কাউটিং ছেলেমেয়েদের অবসর সময়কে গঠনমূলক কাজে লাগিয়ে মুল্যবোধ অবক্ষয় রোধে সহায়তা করে।

স্কাউটিং যা শেখায়:

স্কাউটিংয়ে উপদল পদ্ধতিতে পরস্পর সহযোগীতার মাধ্যমে কাজ করার মনোবল গড়ে ওঠে।
স্কাউটিং নিয়মানুবর্তি ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে শেখায়।
স্কাউটিং নিজের কর্মক্ষমতার উপর আত্মবিশ্বাসী হতে শেখায়।
স্কাউটিংয়ের মাধ্যমে গণতান্ত্রীক মনোভাব গড়ে উঠে।
সাংগঠনিক ভাবে এবং ব্যক্তিজীবনে নেতৃত্ব প্রদান সহজ হয়।
মানুষের মানবিক ও গুণাবলি বিকাশ সাধিত হয়।
স্কাউটিং নেতৃত্ব ও দায়িত্ববোধের বিকাশের মাধ্যমে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ, প্রকৌশলী জি. এম. আজিজুর রহমান স্যারের সার্বিক ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্কাউটিং বিষয়ক নির্দেশনা বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যশোর পলিটেকনিক ইন্সটিটিউটে ছেলেদের জন্য দুইটি এবং মেয়েদের জন্য একটি রোভার দল সক্রিয় আছে। অত্র ইন্সটিটিউটের রোভাররা স্থানীয়, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাম্পে সাফল্যের সাথে অংশ গ্রহন করে।

স্কাউটার মোঃ শরীফ হোসেন, সহকারি লিডার ট্রেনার

যশোর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার গ্রুপে ভর্তির আবেদন ফরম (ডাউনলোড)

আইন, প্রতিজ্ঞা ও মটো

কাব স্কাউট প্রতিজ্ঞা(শুধুমাত্র কাবদের জন্য)

আমি প্রতিজ্ঞা করছি যে,

*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে

*প্রতিদিন কারো না কারো উপকার করতে

* কাব স্কাউট আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

কাব স্কাউট আইনঃ

১। বড়দের কথা মেনে চলা

২। নিজেদের খেয়ালে কিছু না করা

স্কাউট প্রতিজ্ঞা (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার)ঃ

আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,

*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে

*সর্বদা অপরকে সাহায্য করতে

*স্কাউট আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

(তবে আল্লাহ এর পরিবর্তে নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা হবে)

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) আইনঃ

১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী

২. স্কাউট সকলের বন্ধু

৩. স্কাউট বিনয়ী ও অনুগত

৪. স্কাউট জীবের প্রতি সদয়

৫. স্কাউট সদা প্রফুল্ল

৬. স্কাউট মিতব্যয়ী

৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) মটোঃ

কাব স্কাউট মটোঃ যথাসাধ্য চেষ্টা করা

স্কাউট মটোঃ সদা প্রস্তুত

রোভার স্কাউট মটোঃ সেবা

এক কথায়ঃ সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা"

প্রার্থনা সঙ্গীত (ডাউনলোড)

ফাইল ১
ফাইল ২

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন